হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান উপজেলার ১৪ নং মুরাদপুর ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
জানা যায়, অত্র ইউনিয়নের মুরাদপুর এসই এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, রহমতপুর এফআইভিডিপির স্কুল, মর্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র এবং দিগলবাগসহ বিভিন্ন গ্রামের ২৫০ টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান ও বানিয়াচং উপজেলা পরিষদের সিএ ফয়জুর রহমান রুবেল প্রমুখ।
এ সময় হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ত্রাণের জন্য কেউ চিন্তা করবেন না, ত্রাণের পাশাপাশি সরকার আপনাদেরকে স্বাস্হ্যসেবা ও প্রদান করবে। এজন্য জেলা ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছেন।
