বানিয়াচংয়ে গাজাঁর গাছসহ গ্রেফতার ১

শেয়ার করুন:

বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে  চারটি  ছোট বড় সবুজ রংয়ের চাষাবাদকৃত গাঁজার গাছ সহ এক মাদক ব্যবসায়ী কে  গ্রেফতার করা হয়েছে। 
জানা যায়,  সোমবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এবং  সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই একেএম ফজলুর রহমান সংগীয় ফোর্সসহ বানিয়াচং থানাধীন ১১নং মক্রমপুর ইউ/পির দক্ষিণ সাঙ্গর গ্রামে অভিযান পরিচালনা করেন।  এ সময় তারা দক্ষিন সাঙ্গর গ্রামের মৃত নায়েব আলীর পুত্র  মোঃ জাকারিয়া তালুকদার(৫২) কে   তার  নিজ মালিকানাধীন জমিতে চাষাবাদকৃত ৪(চার)টি ছোট বড় সবুজ রংয়ের চাষাবাদকৃত গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়।  
 এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় মাদক, জুয়া, দাঙ্গা প্রতিরোধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন: