হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) পদ্মাসন সিংহ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ শামিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,
ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, মিজানুর রহমান খান, শেখ শামছুল হক, আরফান উদ্দিন, মোঃ রেখাছ মিয়া, আব্দুল আহাদ, মঞ্জু কুমার দাশ, জয়কুমার দাশ, হাফেজ শামরুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, ইউপি চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, রমজান মাসে মানুষের এমনিতেই মেজাজ একটু গরম থাকে। তার উপর বৈশাখ মাসে রমজান হওয়ায় গ্রাম্যদাঙ্গা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সকল জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রেখে চলতে হবে। তিনি আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্যসহ উপজেলাবাসীকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, আসছে পবিত্র রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভেজাল খাদ্য, সরকার কতৃক নির্ধারিত মূল্য ও ক্রয়ের সাথে মিল না রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করলে ব্যবসায়ী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া সিএনজির ভাড়া নির্ধারণ করে স্ট্যান্ডগুলোতে মূল্য তালিকা টানানো, টমটম ও মিশুককে সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে
