বানিয়াচংয়ে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্পিং অনুষ্ঠিত

শেয়ার করুন:

বানিয়াচংয়ে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে, দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকার তত্ত্বাবধানে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক বানিয়াচং’-এর উদ্যোগে বানিয়াচংয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী  বিনামূল্যে চক্ষু শিবির, ছানি বাছাই ও অপারেশন ক্যাম্প।বানিয়াচংয়ে বিনামূল্যে চক্ষু শিবির মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বানিয়াচং (হবিগঞ্জ), ১২ জুন ২০২৫: বৃহস্পতিবার সকাল ৯টায় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মানবিক বানিয়াচং’-এর আহ্বায়ক ফরহাদ হোসেন বকুল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য ফজলে এলাহি জাদু ও আল আজাদ হোসেন জাবেদ।বানিয়াচংয়ে বিনামূল্যে চক্ষু শিবির এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচংয়ের কৃতি সন্তান, বিভাগীয় কমিশনার (ঢাকা) শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ডা. ফরিদুর রহমান, অধ্যাপক ডা. শাহিন রেজা চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান ও ওসি মোঃ গোলাম মস্তফা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “ছোট্ট একটি উদ্যোগই দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে। তাই আমরা এই চক্ষু শিবিরের আয়োজন করেছি। চিকিৎসার অভাবে যেন কেউ অন্ধ না হন, সে লক্ষ্যেই এ কার্যক্রম।”

স্বাগত বক্তব্য দেন ডাস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. মো. শাহিন রেজা চৌধুরী। তিনি জানান, শিবিরে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে যাতায়াত, থাকা-খাওয়া, ঔষধ, চশমা ও লেন্সসহ ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

চক্ষু শিবিরে উপজেলার প্রায় ১ হাজার নারী-পুরুষের চোখ পরীক্ষা করেন ১৫ জন অভিজ্ঞ চিকিৎসক। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে সেবাগ্রহীতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন: