বাটিয়াখড়া ফ্রেন্ডস্ সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বুলবুল হাসান : বেড়ার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বাটিয়াখড়ায় ফ্রেন্ডস্ সার্কেল কর্তৃক আয়োজিত টিভি কাপ শট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ মঙ্গলবার ১৫ ই মার্চ ২০২২ ইং রাতে বাটিয়াখড়া ইংলিশ লার্নাস একাডেমি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন নাটিয়াবাড়ি ফ্রেন্ডস্ ক্লাব রানার্সআপ বাটিয়াখড়া সততা একাদশ।উক্ত খেলায় উপস্থিত ছিলেন নতুন ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ জাতসাখিনী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক কৈটোলা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামাল পাশা বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দ বলেন যুব সমাজ কে বিভিন্ন অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা করা জরুরি। তরুণদের পড়ালেখায় মনোযোগী হয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়তে হবে।
খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ খেলোয়ারদের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলেদেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
