বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষথেকে ছাতা, ক্যাপ ও বিশুদ্ধ খাবার পানি বিতরন

ছাতা, ক্যাপ ও বিশুদ্ধ খাবার পানি বিতরন
শেয়ার করুন:

মো: নাহিমুর রহমান, ১৭ আগস্ট ২০২৪, পাবনাঃ পাবনা শহরে তীব্র তাপদাহে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের গরমের তীব্রতা থেকে বাঁচাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষথেকে সচেতনতা মূলক বার্তা (লিফলেট), ছাতা, ক্যাপ ও বিশুদ্ধ খাবার পানি বিতরন করা হয়েছে। পাবনা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ ডেকে ডেকে রিস্কা চালক, ভ্যান চালক, হকারসহ নিম্ন আয়ের মানুষদের ১টি ক্যাপ, ১ লিটার বিশুদ্ধ খাবার পানি ও অনেককে রেড ক্রিসেন্ট সোসাইটির লগোযুক্ত ১টি ছাতা বিতরন করে । বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন পাবনা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান মো: ইদ্রিস আলী বিশ্বাস, যুব প্রধান মো: নাহিমুর রহমান ও ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।

শেয়ার করুন: