বাংলাদেশ-ভারত ৫০ বছরের বন্ধুত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে: শ্রিংলা

শেয়ার করুন:

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের ৫০ বছরের সম্পর্ককে ইতিহাসের সোনালি অধ্যায় হিসেবে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘দুই দেশের সম্পর্ক গত এক দশকে এখন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।’

সোমবার (২৫ এপ্রিল) সকালে ভারত-বাংলাদেশের কূটনীতিক সম্পর্কের ঐতিহাসিক ৫০ বছর উপলক্ষে অনুষ্ঠিত ‘লগো এবং ব্যাকড্রপ’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হর্ষ বর্ধন শ্রিংলা। ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু হল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। 

555

বক্তব্য রাখছেন নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ ইমরান।

শেয়ার করুন: