বরিশালে মহান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন-রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ
এ কে খান পিভিএম :
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাতের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। এসময় রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আনসার প্লাটুন কমান্ডার ভাষা শহিদ আব্দুর জব্বার, সালাম, বরকত, রফিক নাম না জানা আরো অনেক সাহসীদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা।তাঁদের এই ত্যাগ জাতিকে চিরকাল প্রেরণা জোগাবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল আনসার ব্যাটালিয়ন ৪৪ বিএন অধিনায়ক মোঃ হাসান আলী, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন বরিশাল সহকারী জেলা কমান্ড্যান্ট, বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার, সাধারন আনসার, দলনেতাসহ প্রমূখ। এ সময় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শহিদ মিনার এলাকা পরিণত হয় শ্রদ্ধা ও ভালোবাসার মিলন মেলায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সুরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বরিশার রেঞ্জ কার্যালয় জামে মসজিদে বাদ যোহর সকল ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনা ও আনসার বাহিনীর উত্তোরত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ ও সকল আনসার-ভিডিপি কর্মকর্তা, কর্মচারী ও মিডিয়া কর্মী প্রমুখ।