বগুড়ায় টিএমএসএস কৈশোর কর্মসূচি কর্তৃক বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

শেয়ার করুন:


  
আঃ খালেক পিভিএম,পাবনা।।

উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার কৈশোর কর্মসূচি কর্তৃক আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩-তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।স্মার্ট বাংলাদেশর স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন।এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।এই শিশু কিশোর-কিশোরীদেরকে নিয়ে কৈশোর কর্মসূচির আওতায় ইউনিয়ন ভিত্তিক আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৈশোর কর্মসুচির আওতায় কিশোরী ক্লাবের সদস্যদের  সহযোগিতায় বৈকালিক পাঠশালায় দরিদ্র শিশুদেরকে শিক্ষাদান দেয়া হয়।শিশুদের অংশ গ্রহনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে শিশু, কিশোর-কিশোরীদেরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়।শিশুদের মাঝে বঙ্গবন্ধু বেঁচে থাকবে আজীবন,তাই শিশুদের চকলেট,কলম ও বেলুন দিয়ে দিনটি স্মরণীয় করে রাখার চেষ্টা করা হয়।টিএমএসএসের বালুশাহাট অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের বগুড়া উত্তর জোনের জোন প্রধান মোঃ শাহীন মাহমুদ।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের মোকামতলা শাখার,শাখা ব্যাবস্থাপক মোঃ ফেরদাউস রহমান ও টিএমএসএস কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার শামীমা আক্তার প্রমুখ।বঙ্গবন্ধুর ছবি অংকন করে অনেক শিশু পুরস্কার অর্জন করে।
অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,সমাজ সেবক,জনপ্রতিনিধি,কিশোর-কিশোরী ক্লাব সদস্য,অভিভাবক,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: