পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রবীণ,প্রবীণদের আদশ্য সন্তানদের সম্মাননা প্রদান ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৭/৬/২২ তারিখ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলার ৮ নম্বর শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার প্রতিনিধি শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাশেম আলী উপস্থিত থেকে প্রবীণ ও প্রতিবন্ধীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও টিএমএসএসের বাস্তবায়নে প্রবীণদের সম্মাননা প্রদান ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন বাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগমের প্রতিনিধি হেম অপারেশন এন্ড আই টি বিভাগের পরিচালক মোঃ মাহাবুবর রহমান বক্তব্য দেন।মোঃ মাহাবুবর রহমান বলেন টিএমএসএস যে কোন সামাজিক কার্যক্রমে আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে।অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে টিএমএসএসের উপপরিচালক মোঃ রেজাউল করিম ও শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।পাঁচ জন প্রবীণ ব্যাক্তি যথাক্রমে মোঃ জাহিদুর রহমান,মোঃ এমদাদুল হক,মোঃ জয়নাল আবেদীন,মিলন চন্দ্র বসাক ও বিদ্যুৎ কুমার বসাক এবং তাদের ৫ জন আদশ্য সন্তানদের সম্মাননা প্রদান এবং চার জন প্রতিবন্ধি মোছাঃ আমেনা খাতুন,মোঃ হবিবর রহমান,মোছাঃ সালেহা বেগম ও মোছাঃ পুটু সোনার মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। প্রেরক,,,, আব্দুল খালেক খান পিভিএম, পাবনা তারিখ ২৭/৬/২২
অনান্য খবর
কারাগারে টেলিভিশন দেখতে পারবেন বন্দিরা
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কারাগারগুলোতে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। শুধু স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারছেন…
জাবি সাহিত্য সংসদের নতুন নেতৃত্বে মোস্তাফিজ ও মামুন
আসিফ সরকার, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুলনামূলক সাহিত্য…
রংপুর বিভাগে অস্ত্রসহ জেলা ভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠিত
আঃ খালেক পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালা রংপুর বিভাগের সকল…
