জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক আয়োজিত বিশ্ব-ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গাকের বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট প্রকল্পের আওতায় গাকের বগুড়ার বনানী কনফারেন্স হল রুমে“হিসাব ও ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক”প্রশিক্ষণ কর্মশালা ২৫/ ৬/২২ তারিখ অনুষ্ঠিত হয়।গাকের সমন্বয়কারী মোঃ জিয়া উদ্দিন সরদার প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সারাদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় কৃষি যন্ত্রাংশ উৎপাদন ও বিপণন শিল্পে জড়িত উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য হিসাব ব্যবস্থাপনার পদ্ধতি ও সহজভাবে ডিজিটাল পদ্ধতিতে ব্যবসার হিসাব ব্যবস্থা পরিচালনা কৌশল শেখানো হয়।সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গাকের সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম। প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে গাকের এনভায়রনমেন্ট অফিসার মোঃ সম্রাট আলী, ডকুমেন্টেশন অফিসার মোঃ সাকাওয়াত হোসেন,গাকের টেকনিক্যাল অফিসার মোঃ হাসান সাদিকসহ সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন গাকের সিনিয়র আইটি অফিসার মোঃ আবুল কালাম। এসইপি প্রকল্পের মাধ্যমে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বগুড়ায় কৃষি যন্ত্রাংশ ও সরঞ্জামাদি উৎপাদনে জড়িত উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সেবার পাশাপাশি বিভিন্ন রকম প্রশিক্ষণ সহযোগিতা প্রদান করে যাচ্ছে।প্রশিক্ষণ কর্মশালায় গাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,এনজিও কর্মী,গন্যমান্য ব্যক্তি বর্গ,বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিউপস্থিত ছিলেন।প্রশিক্ষণ কর্মশালাটির সার্বিক পরিচালনা করেন গাকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম।
অনান্য খবর
দুবাই ওয়ার্ল্ড এক্সপোতে ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ’
প্রায় আড়াই কোটি মানুষের অংশগ্রহণের প্রত্যাশায় অভূতপূর্ব অভিজ্ঞতা উপভোগ করতে দর্শনার্থীদের স্বাগত জানিয়ে গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে দুবাই…
ফুলপুরে ঘর পাবে গৃহহীন ৯৭ পরিবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ২শতাংশ করে ভূমি…
আইপিএসে অংশীদারি জোরালো করছে বাংলাদেশ
ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) অঞ্চলে ক্রমেই অংশীদারি জোরাল করছে বাংলাদেশ। ২৮ ও ২৯ অক্টোবর আইপিএস বিজনেস ফোরাম ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।…
