এম এ খালেক খান :দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়িত বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দুগ্ধ ক্লাস্টারে RMTP প্রকল্পের আর্থিক সহায়তায় খামারী মোছা: মনিকা আক্তার নিরাপদ দই তৈরির “ইউগার্ড ইনকিউবেটর” মেশিন ক্রয় করেন। এলাকায় আরএমটিপি প্রকল্পের আওতায় আরেকজন উদ্যোক্তা মহিদুল ইসলামের মাধ্যমে স্থাপিত চিলিং প্ল্যান্টে তিনি সহ অন্যান্য খামারীদের সংগ্রহকৃত দুধের (অবিক্রিত) অপচয় রোধ করার পাশাপাশি ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকেই তিনি এই “ইউগার্ড ইনকিউবেটর” মেশিনটি ক্রয় করেছেন, যা দ্বারা নিরাপদ ভাবে দুধ থেকে তিনি দই তৈরি করে বাজারজাত করবেন। বর্তমানে RMTP প্রকল্পের কাজের ফলাফল হিসেবে সেখানকার খামারীরা দুধ সংগ্রহের জন্য “নিজস্ব কালেকশন পয়েন্ট” স্থাপন করেছে, যেখানে দৈনিক দুই হাজার লিটার দুধ গোয়ালাদের মাধ্যমে সংগ্রহ করে চিলিং প্ল্যান্টে মজুদ করে পরবর্তীতে তা বগুড়া জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে
অনান্য খবর
করোনা ঠেকাতে বাড়িতে থাকার আহ্বান মাশরাফির
করোনাভাইরাস (কোভিড-১৯)-এর আক্রমণে মৃত্যুর মিছিলে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মাশরাফি বিন…
আদালতের রায় বাংলায় লিখার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতের রায় বাংলায় লেখার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনে এ ক্ষেত্রে ট্রান্সলেটর নিয়োগ দানের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট…
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী
বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত চর নাগদহ গ্রামে যমুনা সম্প্রতি নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গ্রামের…
