বগুড়ার টিএমএসএস শিক্ষার্থীদের কোরিয়ায় চাকুরি ও চীনে উচ্চ শিক্ষার সুযোগ পাওয়ায় সংবর্ধনা প্রদান
এ কে খান :
উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি বিভাগের ১৫-জন ভাষা কোর্সের শিক্ষার্থী কোরিয়ায় চাকুরীর সুযোগ পাওয়া ও ২-জন শিক্ষার্থীর চীন দেশে উচ্চ শিক্ষার সুযোগ লাভ করেছেন। টিএমএসএস পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদেশে চাকুরী ও উচ্চ শিক্ষার সুযোগ লাভ করায় সোমবার ১-জুলাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বগুড়া শহরের বনানীর সুজাবাদ টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি ও জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট কার্যালয়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউএনডিপির সহায়তায় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে ফ্রন্টিয়ার টেকনোলোজি কোর্স ও ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী ভাষা কোর্স শিক্ষার সুযোগ বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নানা দিক নির্দেশনা মূলক বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন ইউএনডিপি ফিউচার নেশন প্রজেক্টের প্রতিনিধি, ট্রেনিং প্রোগ্রাম কোঅর্ডিনেশন এসিসটেন্ট নিশিতা সানাউল ও জেন্ডার এন্ড এইচআর অফিসার ফাহমিদা আক্তার প্রমুখ। আলোচনা সভায় টিএমএসএস প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত থেকে টিএমএসএসের শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী পরামর্শক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম, টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, টিএমএসএস পরিচালক ডক্টর নিগার সুলতানা ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদ্বয় প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় ব্যাচের ২জন শিক্ষার্থী চীনের ইয়াংযু ইউনিভার্সিটি শতভাগ স্কলার শীপ প্রাপ্ত হওয়ায় ও কোরিয়ান ভাষা কোর্স সমাপ্তকারী ১৫-জন শিক্ষার্থী সরকারি ভাবে কোরিয়ায় যাওয়ার সুযোগ প্রাপ্ত হওয়ায় এ ১৭-জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক, নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
