বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালিত

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালিত
শেয়ার করুন:

এ কে খান :

উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত নারী সংগঠক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিজয় রেলী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে প্রবন্ধ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান পর্বে বিশ্ববিদ্যালয়ের  বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম. গোলাম রসুল খান ও ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন ও উত্তরীয় পড়িয়ে তাদের সংবর্ধিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। মহান বিজয় দিবস অনুষ্ঠানে তাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সন্মান জানানো হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার অন্য অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় রেলি ও আলোচনা সভা। সকাল ১০ টার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মহান স্বাধীনতা ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে নানা দিক নির্দেশনা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিওটির ভাইস চেয়ারম্যান ও টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন  বিওটি’র উপদেষ্টা প্রফেসর ড. এম. আফজাল হোসেন প্রমুখ।  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ।
অনুষ্ঠানে প্রবন্ধ লিখন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আল-আমিন, ২য় স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ সাহিদা আক্তার জেরিন ও ৩য় স্থান অর্জন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মোঃ রশিদ আবিদ। বিজয়ীদের পুরস্কার হিসেবে বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগ প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জনসংযোগ ও প্রশাসন বিভাগের উপ-পরিচালক মোঃ জাহেদুল আলম।

শেয়ার করুন: