বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশের নামকরা কর্পোরেট হাসপাতালের মধ্যে অন্যতম স্কয়ার হাসপাতাল রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত। উক্ত হাসপাতালের সুউচ্চ বহুতল ভবনের ছাদের হেলিপ্যাডে টিএমএসএস এখতিয়ারাধীন বিসিএল এ্যাভিয়েশনের হেলিকপ্টার ওঠানামার মাধ্যমে ডাক্তার ও রোগী বহনাবহন সেবা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনার জন্য চীফ অপারেটিং অফিসার মো: ইসাম ইবনে ইউসুফ সিদ্দিক ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুলতান মিনহাজ উদ্দিন এর সাথে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা কালে টিএমএসএস এর আজীবন সদস্য ও এনডিসি এর নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান সাজু উপস্থিত ছিলেন।আলােচনা বিষয়ে স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব তপন চৌধুরী এর সাথে লম্বা দিনের সক্ষতা ও সৎ পরামর্শ ছিল। উত্তরবঙ্গের রোগী ও ডাক্তার নিয়ে হেলিকপ্টার ওঠানামার বিষয়ে স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা জানালেন, জাতীয় নিরাপত্তা জনিত কারণে কোনো হেলিকপ্টারকেই বর্তমানে ওঠানামা করতে দেওয়া হচ্ছে না। সিভিল এ়্যাভিয়েশনের অনুমতি পাওয়া গেলে টিএমএসএস এর প্রস্তাব সক্রিয় বিবেচনা পাবে।
দীর্ঘ আলোচনার এক পর্যায়ে স্কয়ার কর্তৃপক্ষ বললেন, বাংলাদেশে এখন পর্যন্ত ক্যান্সারের জন্য লিনিয়ার এক্সিলারেটর মেশিন, ব্র্যাকিথেরাপি ইত্যাদি মেশিন চলমান আছে। অথচ টিএমএসএস নাকি উচ্চমূল্যে রোবোটিক ট্রমোথেরাপি, বায়োমলিকুলার ল্যাব বাবদ অভাবনীয় বিনিয়োগ করছে। উত্তরবঙ্গের সীমিত আয়ের মানুষের মধ্যে শুধু চিকিৎসা দিয়ে সমুদয় ব্যয়ের ১% বিনিয়োগও তুলে আনা সম্ভব হবে না। তাই দেশ-বিদেশী গবেষক প্রতিষ্ঠানের নিকট ডাটা বিপণন করতে হবে। ডাটা মার্কেটিং এর জন্য আন্তর্জাতিক বাজারে মার্কেটিং এ সক্ষম এরুপ নিপুণ কারিগরি ব্যক্তিবর্গ নিয়োজিত থেকে অর্থ উপার্জন করে সামর্থের মধ্যেই ক্যান্সার চিকিৎসা, জিনোম টেস্ট করা সম্ভব হবে। তবে টিএমএসএস এর এতো বড় সাহসের সুবাদে বাংলাদেশের রোগী অঢেল টাকার মালিক না হলেও টিএমএসএস ক্যান্সার হাসপাতালে চিকিৎসার সুযোগ উন্মুক্ত হবে। আলোচনাকালে স্কয়ার হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রফেসর ডাঃ আকরাম সাহেব মুঠোফোনে জানালেন, টিএমএসএস এর স্বাস্থ্য সেক্টরের আওতায় শতবিঘা জমি আছে, তা থেকে আড়াই একর রেস্ট্রিকটেড চত্বরে প্রোটন থেরাপি মেশিন কিনতেও টিএমএসএস সাহস পাবে ইত্যাদি। এছাড়াও হাসপাতাল ব্যবস্থাপনা ও প্রকিউরমেন্ট কর্মকৌশল নিয়ে অনেক আলোচনা হয়। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
