এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, সফল নারী সংগঠক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র পাবলিক হেলথ বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজের টিএমসি এন্ড আরসিএইচ ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে ৩০ নভেম্বর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডাঃ রাগীব হাসান। তিনি সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। পাবলিক হেলথ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডাঃ শামীমা বেগম প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে পাবলিক হেলথ বিভাগের প্রোগ্রাম সম্পর্কিত নানা দিক বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। সভায় অংশগ্রহনকারী নার্সদের উদ্দেশে মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগামের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে নানা দিক নির্দেশনা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন নার্সিং কলেজের সুপারিনটেনডেন্ট তাহেরা বেগম ও উপ পরিচালক টিএমসি এন্ড আরসিএইচ এর ডাঃ এ.কে.এস শামসুল আলম প্রমুখ। এছাড়াও উক্ত সভায় উপস্থিত নার্সগণ এমপিএইচ প্রোগ্রাম ও ভর্তি সম্পর্কিত বিবিধ বিষয়ে খোলামেলা আলোচনা করে কোর্সে ভর্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য পুণ্ড্র ইউনিভার্সিটিতে ২০১৫ সাল থেকে এমপিএইচ প্রোগ্রাম চালু করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নবাগত শিক্ষার্থী ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
