এম এ খালেক খান পিভিএম :
দেশের নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের কর্মকর্তাদের সাথে বাংলাদেশ সরকারের পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বগুড়ার টিএমএসএসের ফাইভস্টার হোটেল মমইন রিসোর্টে ৩ জুন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ ও ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার।তিনি বলেন নারীদের প্রশিক্ষণের আওতায় এনে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের আর্থিক খাতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার আরো বলেন, সরকার যে কোন বেসরকারী প্রতিষ্ঠানের ভালো কাজে সহযোগিতা অব্যাহত রাখবে।তিনি বলেন টিএমএসএস নানা পেশায় প্রশিক্ষণ দিয়ে নারী-পুরুষের কাজের ক্ষেত্র তৈরী করে উদ্যোক্তা গড়ে তুলতে যুব সমাজকে সহায়তা করছে।তিনি সরকারের পাশাপাশি বে-সরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহবান জানান।টিএমএসএস আয়োজিত মতবিনিময়ে সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের বাস্তবায়ন পর্যালোচনা সভায় আরো বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।তিনি বগুড়া সহ দেশ ব্যাপী টিএমএসএসের সামাজিক ও মানবিক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবগত হয়ে এই প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু প্রস্তাবনা তুলে ধরেন।তিনি আরো বলেন,টিএমএসএস বিনোদন জগতের ভিতর করতোয়া নদীপাড় এলাকায় বসবাসরত শাখারিয়া জঙ্গলপাড়া,বনমালীপাড়া এলাকার অধিবাসীদের সহজে ও কম সময়ে যাতায়াত সুবিধার্থে করতোয়া নদীর উপরে একটি ব্রীজ নির্মাণ করা দরকার।এ বিষয় তিনি পরিকল্পনা বিভাগের সচিবের নিকট সহায়তা কামনা করলে সচিব সত্যজিত কর্মকার একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিলের পরামর্শ প্রদান করেন।এখানে ব্রীজ নির্মাণের জন্য এলাকার পাঁচ শতাধিক জনগণ ও জন প্রতিনিধির স্বাক্ষরিত আবেদন করেছেন।সভার সভাপতি মোঃ সোহরাব আলী খান উপস্থিত সবাই কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন টিএমএসএস দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি বলেন,তৃনমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের সহায়তার প্রয়োজন।মতবিনিময়ে অন্যদের মধ্যে সাবেক সচিব টিএমএসএসের পরামর্শক সারোয়ার মাহমুদ,পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র উপাচার্য প্রফেসর ড.মো.মোজাফফর হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ও টিএমএসএসের পর্ষদ সদস্য প্রফেসর ড.হাছানাত আলী,টিএমএসএসের সেক্টর প্রধান ট্রেনিং এন্ড এডুকেশন সেক্টর ফয়জুন নাহার,টিএমএসএসের সেক্টর প্রধান নিগার সুলতানা,টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের পরিচালক ব্রিঃ জেঃ অবঃ ডাঃ মোঃ জামিলুর রহমান ও গ্র্যান্ড হেল্থ সেক্টরের চিকিৎসা শিক্ষা ডোমেইন প্রধান অধ্যাপক ডাঃ অনুপ রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।মতবিনিময়ে টিএমএসএসের সকল সামাজিক ও মানবিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার টিএমএসএস পরিচালিত প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন ও টিএমএসএসের সকল কর্মকান্ডের ভূয়োসী প্রশংসা করেন।আলোচনা সভায় টিএমএসএসের বিভিন্ন বিভাগের,বিভাগ প্রধান,টিএমএসএসের উপদেষ্টা,পরামর্শক,বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
