এ কে খান :
উত্তর জনপদের প্রাণকেন্দ্রস্থল বগুড়া জেলা বিএনপি’র ঘাঁটি নামে পরিচিত বগুড়া অঞ্চলের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ৩৬ দিন ব্যাপী আন্দোলন সংগ্রামে নিহত ও ব্যাপক সংখ্যক আহত ছাত্র-জনতা বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতালে ৩২ জন চিকিৎসা গ্রহণ করেন। আহত ৩২ জনের মধ্যে মাত্র ০৮ জন দুই সপ্তাহের বেশি সময় এ হাসপাতালে ভর্তি ছিল। অপর দিকে আন্দোলনে অনেক শিক্ষার্থী জনতা আহত হয়ে বগুড়ায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আন্দোলনে আহত হয়ে ভর্তিকৃত রোগীদেরকে দেখতে যান বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম। আজ তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তাদের চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেন। তিনি আহতদের ও তাদের পরিবারের সদস্যদের সাথে সৌহার্দ পূণ আলোচনা করে চিকিৎসাধীনগণকে সাহস যোগান।পরে অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম তাঁর সাধ্যমতো চিকিৎসাধীন শিক্ষার্থীদের সহযোগিতা করার আশ্বাস দেন। আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যাওয়ায় শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় নানা শ্রেণির মানুষ, ডাক্তার, নার্স, আহত শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
