এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারপার্সন, প্রখ্যাত নারী সংগঠক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস বিনোদন জগতের ড. এনামূল হক আর্ট এন্ড কালচারাল একাডেমি কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ দিন ভোরের প্রথম প্রহরে বগুড়ার প্রথম শহীদ ‘শহীদ তোতা’র কবরে ড. এনামুল হক আর্ট এন্ড কালাচারাল একাডেমী’রর পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত থেকে মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ড. এনামুল হক আর্ট এন্ড কালাচারাল একাডেমী’র ব্যবস্থাপনা কমিটির সভানেত্রী এ্যাডভোকেট মালেকা পারভীন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন ও অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, কিউরেটর নাদিরা পারভিন প্রমুখ বক্তব্য দেন। এ সময় কালচারাল একাডেমির কর্মকর্তা, কর্মচারী, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, টিএমএসএসের নানা শ্রেণির কর্মকর্তা সহ একাডেমী শিক্ষার্থী, শুভানুধ্যায়ী, প্যানেল পারফর্মারবৃন্দ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
