বিশেষ প্রতিনিধি :
দেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ, ডানিডা ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত আরএমটিপি-পোল্ট্রি প্রকল্পের আওতায় বগুড়া জেলার প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে ডিএলএস ও সংশ্লিষ্ট এক্টরদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা প্রাণীসম্পদ অফিস কার্যালয়ে ২৯ ডিসেম্বর এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ নাছরীন পারভীন প্রমূখ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সিনিয়র পরিচালক ড. মো: মাহাবুব আলম ও উপ-প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উদ্যোক্তা সহ বিভিন্ন এক্টরদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
