আঃ খালেক পিভিএম,পাবনা
বগুড়ায় ডায়াবেটিস এন্ড ইটস্ কমপ্লিকেশন্স বিষয়ে ৩০অক্টোবর বগুড়ার স্থানীয় একটি হোটেলের হলরুমে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিস এন্ড ইটস্ কমপ্লিকেশন্স আন্ডার আই কেয়ার ট্রেনিং ফর ফিজিশিয়ান্স বিষয়ে উক্ত সাইন্টিফিক সেমিনারে প্রফেসর ডা.এন সি বাড়ইয়ের সভাপতিত্বে স্থানীয় বিশেষজ্ঞ ডাক্তারগণ বক্তব্য দেন। সেমিনারে কি-নোট স্প্রীকার ছিলেন ডা.শাহ আহসানুর রহমান পলাশ।সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়ার স্বাধীনতা চিকিৎসক পরিষদ শাখার সভাপতি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ মোঃ সামির হোসেন মিশু।বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব.ডাঃ মোঃ জামিলুর রহমান ও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের উপ-পরিচালক ডাঃ এ কে এম শামসুল আলম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন বগুড়া শাখার সেক্রেটারী ডাঃ মোঃ মাহবুবুর রহমান।বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ-জে এন্ড জে আই কেয়ার সেন্টার, টিএমসি এন্ড আরসিএইচ এর উদ্যোগে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন সেমিনারটি বাস্তবায়ন করে।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,গন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
