বিশেষ প্রতিনিধি :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ায় টিএমএসএসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত জাতীয় ভিত্তিক নারী উন্নয়ন সংস্থা টিএমএসএস নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে, জাকজোমক ও আড়ম্বরপূর্ণ ভাবে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস প্রতিপালিত হয়। সারা দেশে টিএমএসএসের সকল শাখা গুলিতে ও টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স মাদ্রাসায়, ইয়াতিম খানা, প্রতিবন্ধী পুনঃবাসন, প্রবীণ নিবাস, বিভিন্ন হোস্টেলে দিবসটি উপলক্ষে দিনব্যপী বহুমুখী কার্যক্রম আলোচনা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান,দরিদ্রদের মাধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।টিএমএসএস এর ইয়াতিম খানায় অনাথ ও ইয়াতিমদের মাঝে উন্নত খাবার পরিবেশন করার পাশাপাশি দোয়া অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদের বগুড়া-৬ এর জাতীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। তিনি উপস্থিত থেকে দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন। তিনি টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সে শেখ রাসেল শিশু উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সারা দেশে টিএমএসএস পরিচালিত বিভিন্ন প্রকার প্রায় দুই হাজার অফিসের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে নানা কার্যক্রম পরিচালিত হয়। সারা দেশের অনুষ্ঠান গুলিতে টিএমএসএসের শাখার সকল কর্মকর্তা,কর্মচারী, এরিয়ার কর্মকর্তা কর্মচারী, ডোমেইন প্রধানগন, উপদেষ্টা, পরিচালক সহ উর্ধ্বতন কর্মকর্তাগন স্ব স্ব প্রতিষ্ঠানে সক্রিয় অংশ গ্রহণ করে অনুষ্ঠানগুলিকে সাফল্যমন্ডিত করেন।
