বগুড়ায় টিএমএসএস মাদ্রাসায় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেয়ার করুন:

এম এ খালেক খান :

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার  টিএমএসএস আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আন্তঃমাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।বগুড়ার টিএমএসএসের আলিম মাদ্রাসা মাঠে ২৬ জুলাই টুনামেন্টের ফাইনাল খেলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রহমান পীর ছাহেবের সভাপতিত্বে টুর্নামেন্টেের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা ফটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ সুলতান মাহমুদ খান রনি।টিএমএসএস আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি মোঃ সুলতান মাহমুদ রনি খান বলেন,মানুষের শরীরের জন্য যেমন পুষ্টির দরকার,তেমনি মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলার প্রয়োজন।তিনি বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন রয়েছে,তবে প্রয়োজনের তুলনায় বেশি ভালো নয়।তিনি আরো বলেন,ইদানিং ছেলে-মেয়েরা পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেট খেলা নিয়ে বেশি মাতামাতি করছে।এগুলো অভিভাবকদের দেখা দরকার।তিনি বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।লাভের আশায় নহে সেবার মনোভাব নিয়েই টিএমএসএস বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে।এ খেলার আয়োজন তারই একটি উদাহরণ বলে তিনি বলেন।অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থী,অভিভাবক,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,ফুটবল প্রেমি জনতা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: