বগুড়ায় টিএমএসএস মমইন বিনোদন জগতে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

শেয়ার করুন:


আঃ খালেক পিভিএম,পাবনা।। 
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও বগুড়ার টিএমএসএস মমইন বিনোদন জগতে ১১ জানুয়ারি বুধবার উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর আয়োজনে ও টিএমএসএসের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত  অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।বগুড়ার সাবেক ডিসি,দুদক ও খাদ্য অধিপ্তরের সাবেক ডিজি এবং সাবেক সচিব সারোয়ার মাহমুদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন আকলিমা সুলতানা সনি,প্রেসিডেন্ট উইমেন এন্টারপ্রেনিউর এসেসিয়েশন, খাদিজা আফজাল বাংলাদেশ ফেডারেল অফ উইমেন এন্টার প্রেনিউর ভাইস প্রেসিডেন্ট ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।শীতবস্ত্র  বিতরণ অনুষ্ঠানে টিএমএসএস এর পরিচালক প্রশাসন শাহাজাদি বেগম,টিএমএসএস এর হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম,উপদেষ্টাগনসহ দুই প্রতিষ্ঠানের সিনিয়র নেতৃবৃন্দ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান,এনজিও কর্মী,নানা শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,সমাজের সুবিধা বঞ্চিত মানুষ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।উল্লেখ্য বিভিন্ন এলাকার ১০০০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন: