বগুড়ায় টিএমএসএস মডেল অটোমোবাইল ওয়ার্কশপের উপকরণ বিতরণ

শেয়ার করুন:


এম এ খালেক খান : 
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও  টিএমএসএস বাস্তবায়নাধীন, বিশ্বব্যাংকের অর্থায়নে ও পিকেএসএফের সহযোগিতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের এসইপি উপ-প্রকল্প অটোমোবাইলের আওতায় বগুড়ার টিএমএসএসের মমইন  বিনোদন জগতের ময়না মঞ্চে শুক্রবার উদ্যোক্তাদের মধ্যে পরিবেশ বান্ধব মডেল ওয়ার্কশপে ব্যবহারের জন্য ২৫ ধরনের উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।ক্ষুদ্র উদ্যোগগুলোর দক্ষতা বৃদ্ধি,নতুন প্রযুক্তি প্রচলন ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এ প্রকল্পের উদ্দেশ্য।এরই ধারাবাহিকতায় ক্লাস্টার পর্যায়ে মডেল ওয়ার্কশপ স্থাপনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সেবা দেয়া হচ্ছে।বগুড়া ও নওগাঁ জেলার পরিবেশ বান্ধব মডেল ওয়ার্কশপের উদ্যোক্তাদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন বাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা গুরুপূর্ণ বক্তব্য দেন ও উপকরণ বিতরণ করেন ঢাকার আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালক ও আকিজ ফার্মাসিটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডঃ জামালুন নেছা।তিনি বলেন, আপনার পরিবার আপনার বড় সম্পদ মনে করেই আপনাকে সুস্থ্য থাকতে হবে।আর সুস্থ্য থাকার মুলমন্ত্র আপনার হাতেই।আপনারা ওয়ার্কশপে কাজ করেন দূর্ঘটনা ঘটলে এ উপকরন গুলো সহায়ক হিসাবে কাজ করবে।দুর্ঘটনা কমিয়ে যাবে জানমালের স্থায়িত্ব বৃদ্ধি পাবে।অনুষ্ঠানে সভাপতি টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম বলেন,এ উপকরণগুলো আপনার নিজের সুস্বাস্থ্য ও ব্যবসার মানোন্নয়নে সহায়ক হবে।আগামীতে পরিবেশ বান্ধব ওয়ার্কশপের চাহিদা অনেক বেড়ে যাবে বিধায় আমাদেরকে এখনি প্রস্তুতি নিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আদ-দ্বীন মাদার কেয়ারের ম্যানেজিং ডাইরেক্টর মোয়াজ রাকিন,আদ-দ্বীন ফাউন্ডেশনের পরামর্শক ও সাবেক অতিরিক্ত সচিব ডাঃ জাকির হুসাইন প্রমুখ।অনুষ্ঠানে টিএমএসএসের পক্ষে  টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা মোছাঃ আয়শা বেগম, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রেটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,পরিচালক মাহাবুবুর রহমান,প্রকল্পের ফোকাল পার্সন যুগ্ম পরিচালক রেজাউল করিম ও ওয়ার্কশপ এসোসিয়েশনের সভাপতি উদ্যোক্তা ভিআইপি ওয়ার্কশপের স্বত্তাধিকারী জাহাঙ্গির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।দুই বছর মেয়াদী এসইপি অটোমোবাইল উপ প্রকল্পে আওতায় মোট ২৮ জন উদ্যোক্তাদের প্রত্যককে ১ লক্ষ টাকা করে ২৮ লক্ষ টাকার উপকরণ বিতরণ করা হয়।এ উপ প্রকল্পের ৭০০ জন উপকারভোগীদের মাঝে সহজশর্তে ঋণ দেওয়া হয়েছে।বগুড়া ও নওগাঁ জেলায় এ সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের এসইপি উপ-প্রকল্প অটোমোবাইল বাস্তবায়িত হচ্ছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক  অবঃ ব্রিগেডিয়ার জেনারেল ডা.  জামিলুর রহমান,অধ্যাপক ডা. আব্দুল গফুর মন্ডল, টিএমএসএসের পরামর্শক মোঃ শহিদুল ইসলাম খান,প্রকল্পের জোন,অঞ্চল ও শাখা প্রধান ও প্রকল্পের কর্মকর্তা প্রমুখ। উপকরণ বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করেন টিএমএসএস সিনিয়র পরিচালক ও প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল কুদ্দুস।অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,নানা শ্রেণির মানুষ,বহুগন্যমান্য ব্যক্তি,সুবিধাভোগী উদ্যোক্তা,ব্যবসায়ী,মালিক,শ্রমিক,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: