বগুড়ায় টিএমএসএস ব্যবস্থাপনায় কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

শেয়ার করুন:

এম এ খালেক খান পিভিএম :

বগুড়ার ঠেঙ্গামারা এলাকার দরিদ্র কৃষকদের মধ্যে ১৭ জুন বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।এনসিসি ব্যাংকের বিশেষ সিএসআরের আওতায় ও টিএমএসএসের সার্বিক ব্যবস্থাপনায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে টিএমএসএসের আওতাধীন পরিচালিত মমইন বিনোদন জগতের তৌফিক হাসান ময়না মঞ্চে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আফসানা ইয়াসমিন ও বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রমুখ।কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা,টিএমএসএসের সেক্টর প্রধান উপনিবাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশান এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,টিএমএসএসের উপদেষ্টা,পরামর্শক,বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,কৃষি প্রধান এই দেশে এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদি না থাকে সেই জন্য কৃষকদের উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ৬ শত জন কৃষকদের প্রত্যেক কে ৪০ কেজি সমপরিমাণ ১৭ প্রকার বীজ ও সার প্রদান করা হয়।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,নিবাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,নানা শ্রেণির মানুষ,সুবিধা ভোগী সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: