এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক মাননীয় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড.এম আমিনুল ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বগুড়ার জয়পুর পাড়া স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত কলেজ অডিটোরিয়ামে ২০ নভেম্বর বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তিনি কলেজ ক্যাম্পাসে পৌঁছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর নেতৃত্বে প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষকমন্ডলীরা তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানান। পরে এ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে কলেজের অধ্যক্ষ জামসেদ আলীর সভাপতিত্বে ও সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষাবিদ প্রফেসর ড.আমিনুল ইসলাম। অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বক্তব্য দেন। তিনি শিক্ষার্থী ও উপস্থিত সকলের উদ্দেশ্যে টিএমএসএসের প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। তিনি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। ড. হোসনে আরা বেগম বলেন টিএমএসএসের নানা কর্মকান্ডের মধ্যে শিক্ষা সেক্টর উল্লেখ যোগ্য। তিনি বলেন টিএমএসএস পরিচালিত প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা এ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে জ্ঞান অর্জন করে দেশ ও দশের সেবা করবে। তিনি শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর নিকট প্রতিষ্ঠানের সার্বিক সহায়তা কামনা করেন। কলেজ অধ্যক্ষ মোঃ জামসেদ আলী তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানান। তিনি কলেজ সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ মোছাঃ গুলশান আরা পারভীন মনি, শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো মানুষ হওয়া ও শৃঙ্খলা বিষয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য দেন কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার কামাল ও প্রভাষক মোঃ সোহাগ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, টিএমএসএসের কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড.এম আমিনুল ইসলাম বগুড়ায় টিএমএসএস পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজসহ নানা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন। সকল প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠান গুলির উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি সকল প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। মাননীয় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড.এম আমিনুল ইসলাম টিএমএসএসের প্রতিষ্ঠান গুলি পরিদর্শন করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম।
