এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের নবীণ অনুষ্ঠিত হয়েছে। স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত কলেজ অডিটোরিয়ামে ২৬ অক্টোবর শনিবার বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ জামসেদ আলীর সভাপতিত্বে ও সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম অশোকা ফেলো এন্ড একেএস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে টিএমএসএসের প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। তিনি বলেন টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সারা দেশ ব্যাপী পরিচালিত হচ্ছে। ড. হোসনে আরা বেগম বলেন টিএমএসএসের নানা কর্মকান্ডের মধ্যে শিক্ষা সেক্টর উল্লেখ যোগ্য। তিনি বলেন টিএমএসএস পরিচালিত প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে শিক্ষা দেওয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা এ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে জ্ঞান অর্জন করে দেশ ও দশের সেবা করবে। নির্বাহী পরিচালক নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের টিপিএসসিতে ভর্তির জন্য তাদের ও তাদের অভিভাবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন। কলেজ অধ্যক্ষ মোঃ জামসেদ আলী তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানান। তিনি নবাগত ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজের উপাধ্যক্ষ মোছাঃ গুলশান আরা পারভীন মনি, শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো মানুষ হওয়া ও শৃঙ্খলা বিষয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য দেন কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার কামাল ও প্রভাষক মোঃ সোহাগ মিয়া প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, টিএমএসএসের কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
