এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের মনোরম ক্যাম্পাসে ১১ অক্টোবর শুক্রবার জমকালো আয়োজনে টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে প্রাণের ক্যাম্পাস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষকগন তাদের স্মৃতিচারণ মূলক বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা তাদের বক্তব্যে কলেজের পাঠদান, সার্বিক চিত্র, বিশেষ করে অধ্যক্ষ এর নিকট থেকে অর্জিত অভিজ্ঞতার কথা তাঁদের স্মৃতিচারণে ফুঁটে উঠে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন স্মৃতিচারণ ও খুনসুটিতে অনুষ্ঠানটি এক মহামিলনে পরিনত হয়। অধ্যক্ষ এসএম জামসেদ আলী’র সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। তিনি উপস্থিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন এ প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা গ্রহন করেছে তাদের অনেকেই আজ সমাজে প্রতিষ্ঠিত। তিনি তাদেরকে নিজেদের অবস্থানে কাজ করে যাওয়ার পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে অংশ নেওয়ার আহবান জানান। এছাড়াও তিনি উপস্থিত সকলের উদ্দ্যেশে অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অধ্যাপিকা ড.হোসন-আরা বেগম এমন অনুষ্ঠানের আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজ উপাধ্যক্ষ গুলশান-আরা পারভিন মনি বক্তব্য দেন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অনুষ্ঠানের আয়োজনকারীদের ভূয়সি প্রশংসা করেন। অনুষ্ঠানে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে নৈশভোজে বগুড়ার বিখ্যাত আলুঘাটি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষক-শিক্ষার্থী, টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বহু দর্শক উপস্থিত ছিলেন।
