বগুড়ায় টিএমএসএস নার্সিং কলেজে রিইউনিয়ন অনুষ্ঠিত

শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারপার্সোন অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত টিএমএসএস নার্সিং কলেজের ২০২৫ সালের রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার টিএমএসএস নার্সিং কলেজ কর্তৃক আয়োজিত কলেজ ক্যাম্পাসে ৩ এপ্রিল রিইউনিয়ন সফল ভাবে সম্পন্ন হয়। দিনের শুরুতে সকাল ৮টায় বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা হয়। র‍্যালিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম। তিনি সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য ও নানা দিক নির্দেশনা দেন। শুরুতে উদ্বোধনী ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ওয়াদুদুল তরফদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন, বিএমএ বগুড়া শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, চিকিৎসা শিক্ষা-১ ডোমেইন প্রধান অধ্যাপক ডাঃ অনুপ রহমান চৌধুরী, টিএমএসএস স্বাস্থ্য সেক্টর ডাঃ আখতারুজ্জামান ও টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের চিকিৎসা শিক্ষা -২ ডোমেইন প্রধান খোদেজাতুল কোবরা প্রমুখ। এছাড়া অন্যদের মধ্যে  উপদেষ্টা মন্ডলীর সদস্য, ইস্ট ওয়েস্ট নার্সিং কলেজ, প্রাক্তন অধ্যক্ষ, টিএমএসএস নার্সিং কলেজ ও টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান।
দিন ব্যাপী অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উচ্ছ্বাস, স্মৃতিচারণ আর আনন্দে ভরা এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকল। অনুষ্ঠানে টিএমএসএসের উর্ধ্বতন কমকর্তা, নানা শ্রেণি পেশার মানুষ, নার্সিং কলেজের শিক্ষক, শিক্ষার্থী নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, এনজিও কর্মী, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়ার কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান। 

শেয়ার করুন: