আঃ খালেক পিভিএম,পাবনা
উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত টিএমএসএসের উদ্যোগে সোমবার বগুড়ার ফাইভ স্টার হোটেল মমইন বিনোদন জগতে ফডার সম্প্রসারণ ও ভেটেরিনারি অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়।ফডার সম্প্রসারণ ও ভেটেরিনারি অফিস উদ্বোধন উপলক্ষে ইউনিক এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এন্ড প্রোগ্রাম ডোমেইন টিএমএসএসের সৌজনে সভা অনুষ্ঠিত হয়।টিএমএসএস পরিচালনা পর্ষদের সভানেত্রী গুলনাহার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ আব্দুস সামাদ। টিএমএসএস এগ্রো বিভাগ কর্তৃক বাস্তবায়নকৃত,বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অবঃ সচিব বগুড়ার সাবেক জেলা প্রশাসক ও টিএমএসএস’র পরামর্শক সারোয়ার মাহমুদ,টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,ইউনিক এগ্রোভেট ইন্ড্রাস্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ জামাল শেখ মিঠু ও টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আবু তালেব মঞ্জু,শহিদুল ইসলাম খাঁন, টিএমএসএসের পরিচালক আব্দুস সালাম,প্রোগ্রাম ডোমেইন প্রধান মোহাম্মদ আলী মিঠু ও টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ জি,আর,এম মাসুদ রানা প্রমুখ।অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপন ও পরিচালনা করেন টিএমএসএসের উপ-পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম।ব্যবস্থাপনায় ছিলেন টিএমএসএস জীবন সদস্য ও বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারী হাসপাতালের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট আল-আমিন আকন্দ।অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ফডার কাটিং বিতরণ,ফিতা কেটে ফডার সম্প্রসারণ ও ভেটেরিনারী পর্যবেক্ষণ অফিস উদ্বোধন করা হয়।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের কর্মকর্তা,এনজিও কর্মী,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় অনেক কৃষক প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।
