আঃ খালেক পিভিএম,পাবনা।।
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত কৃষি সেক্টরে টেকসই ও আধুনিক কৃষি উৎপাদন,কৃষকদের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে টিএমএসএস।এরই ধারাবাহিকতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় টিএমএসএসের ‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ উপ-প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামালপুরে ২৫ জানুয়ারী এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন-১,বগুড়া ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম।কৃষক মাঠ দিবসে অন্যদের মধ্যে টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস, প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর এবিএম মাহমুদুল হাছান,মার্কেটিং ম্যানেজার মোঃ রুস্তম আলী মন্ডল প্রমুখ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম,জৈব পদ্ধতি,আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদন,কৃষকদের জীবন যাত্রার মানোন্নয়ন ও কৃষি উৎপাদন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বলেন,আপনারা দেশ ও জাতীয় গর্ব।কেননা আপনারা রোদ,বৃষ্টিতে ভিজে দেশের মানুষের জন্য খাদ্য সামগ্রী উৎপাদন করে যাচ্ছেন।তিনি আরো বলেন,আপনাদের জীবন মান উন্নয়ন করতে হলে বেশী বেশী করে সঠিক পদ্ধতি ব্যবহার করে কৃষি উৎপাদন করতে হবে।মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা পরিবেশ বান্ধব সবজি উৎপাদনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কৃষকের সামনে তুলে ধরেন।অনুষ্ঠান শেষে প্রকল্পের পক্ষ থেকে নিরাপদ সবজির ব্রকলি প্রদর্শনী প্লট থেকে ১টি করে ব্রকলি আমন্ত্রিত কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।মাঠ দিবসে অন্যদের মধ্যে প্রকল্পের কর্মকর্তা,সুবিধাভোগী কৃষক,স্থানীয় বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,প্রকল্পের আওতার এডভান্স ট্রেনিং প্রাপ্ত কৃষক ও কৃষি উদ্যোক্তাগন,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
