বগুড়ায় টিএমএসএসের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট  শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর হেম অপারেশন-১ বগুড়া ডোমেইন কর্তৃক আয়োজিত শাখা, অঞ্চল ও জোন প্রধানদের সমন্বয়ে ২০২৪-২৫ অর্থ বছরের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত ও ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার নওদাপাড়া মমইন কনভেনশন হল রুমে ১১ জুলাই বৃহস্পতিবার  এ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস এর বগুড়া ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে ঋণ বিতরণ, আদায় ও কর্মকর্তাদের করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নিবাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি উপস্থিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি সকলের সহযোগিতায় এ প্রতিষ্ঠানটিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন। তিনি যার যার অবস্থান থেকে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি এ প্রতিষ্ঠানের উন্নয়ন ও কর্মকর্তাদের সাফল্য কামনা করেন। সভায় টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান বক্তব্য দেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএস এর পরিচালক অর্থ মোঃ আবুল বাশার ভূইয়া ও আইটি এন্ড জিজি পরিচালক মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। বগুড়া ডোমেইন নিয়ন্ত্রিত মাঠ কর্মসূচির ২০২৩-২০২৪ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও ২০২৪-২০২৫ অর্থ বছরের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন কৌশলগত বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় মোঃ সোহরাব আলী খান কর্মকর্তাদের নতুন, নতুন কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও প্রকল্প নির্ধারন করে কার্যক্রম বাস্তবায়নে নানা দিক নির্দেশনা দেন। তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করার পাশাপাশি চলতি অর্থ বছরের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি মাঠ কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। মোঃ সোহরাব আলী খান তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন। তিনি টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি দেশের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি অপারেশন-১ বগুড়া ডোমেইন নিয়ন্ত্রিত শাখা গুলিতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে শাখার সার্বিক কার্যক্রমে গতিশীল করতে নানা কলাকৌশল নির্ধারণ করে মডেল শাখা চালুর উপর আলোচনা করেন। তিনি সকল শাখায় সঞ্চয় সংগ্রহের কার্যক্রম চালানো, ক্ষুদ্র উদ্যোগ, অগ্রসর বৃদ্ধি করা ও আত্মসাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ ও বকেয়া হ্রাসের পরিকল্পনা গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বগুড়া ডোমেইনের আওতাধীন শাখা, অঞ্চল ও জোন প্রধানগন অংশ নেয়। পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত সভায় সংস্থার বিভিন্ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে নানা সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থার মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, বগুড়া ডোমেইনের মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা, হিসাব কর্মকর্তা ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। বগুড়া ডোমেইনের সার্বিক কর্ম পরিকল্পনা ও কার্যক্রমে কর্মকর্তাগন সন্তোষ প্রকাশ করার পাশাপাশি এ ডোমেইন সারা দেশের মধ্যে শীর্ষ স্থান অর্জন করার পরামর্শ দেওয়া হয়। সভায় ৮টি জোনের, জোন প্রধান, ৩০টি অঞ্চল প্রধান ও ১২০টি শাখার, শাখা প্রধান অংশ নেয়।

শেয়ার করুন: