বগুড়ায় টিএমএসএসের এসইপি প্রকল্পের অটোমোবাইল প্রকল্পের উদ্যোক্তাদের মধ্যে পরিবেশ বান্ধব উপকরন বিতরণ

শেয়ার করুন:

এম এ খালেক খান পিভিএম :

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবতন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএসের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি প্রকল্পের আওতায় অটোমোবাইল উপ-প্রকল্পের পরিবেশ বান্ধব মডেল  ওয়ার্কশপের উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর  সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অনুজীব বিঞ্জান বিভাগের অধ্যাপিকা ও আদ্ব-দীন ফামাসিটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপিকা ডক্টর জামালুননেসা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আদ্ব-দীন ফাউন্ডেশনের পরিচালক ডক্টর মোঃ জাকির হোসেন ও সাবেক অতিরিক্ত সচিব ও আদ্ব-দীন ফাউন্ডেশনের উপদেষ্টা মোয়াজ রাজিন প্রমুখ।টিএমএসএসের কর্মকর্তাদের মধ্যে টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের উর্ধ্বতন কর্মকর্তা হেম সেক্টরের উপদেষ্টা লায়ন আয়শা বেগম,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহবুবর রহমান পরিচালক,হেম অপারেশন-১ যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাফী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। উপকরণ বিতরণ অনুষ্ঠানে ১৮ জন উদ্যোক্তাদের মাঝে  ১৮ আঠার লক্ষ টাকার বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন প্রকল্পের সমন্বয়কারী ও সিনিয়র সহকারী পরিচালক এন্টারপ্রাইজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস।অনুষ্ঠানে টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,সুবিধাভোগী সদস্য,এনজিও কর্মী,নানা শ্রেণির মানুষ,টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন কর্মকর্তা,কর্মচারী,গন্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: