বগুড়ায় টিএমএসএস’র জীবন সদস্য মমকে ড.এনামূল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির সংবর্ধনা
এ কে খান :
বগুড়া, ২৩ জুলাই ২০২৫ : দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তজার্তিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও টিএমএসএস’র আজীবন সদস্য বর্তমান তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক টি.এম. আলী হায়দারের জ্যেষ্ঠ কন্যা টিএমএসএসের জীবন সদস্য আফসানা হায়দার মম এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় তার পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করেছেন। তার এই অসাধারণ সাফল্যে শুকরানা জ্ঞাপন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় টিএমএসএস’র হেম গ্রান্ড সেক্টরের অন্তর্ভুক্ত ড.এনামূল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির পক্ষ থেকে দোয়া ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার ২৩ জুলাই বিকালে বগুড়ার টিএমএসএস বিনোদন জগত মঞ্চে আফসানা হায়দার মমের সংবর্ধনা অনুষ্ঠানে তার শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন, শিক্ষক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মমের এই সাফল্যের জন্য মহান আল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, তার দীর্ঘায়ু ও ভবিষ্যতে বড় সাফল্যের জন্য দোয়া করা হয়। আফসানা হায়দার মম’র বাবা বিসিএল গ্রুপের এমডি বিশিষ্ট সমাজ সেবক টি.এম. আলী হায়দার তার বক্তব্যে মেয়ের সাফল্যে অত্যন্ত আনন্দ ও গর্ব প্রকাশ করেন। তিনি বলেন “মম ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ও যত্নশীল ছিল। তার এই ফলাফল আমাদের সকলের জন্য আনন্দের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করি। তিনি মম কে পড়াশোনা পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের পরামর্শ দেন।
টিএমএসএসের পক্ষ থেকে আগত অতিথিরা আফসানা হায়দার মমকে অভিনন্দন জানান এবং তার মেধার প্রশংসা করেন।টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান, সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান ও পরিচালক শাহাজাদি বেগম প্রমুখ মমকে নানা উৎসাহ মূলক দিক নির্দেশনা দেন। তারা বলেন, মমের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে আগত অতিথিরা আফসানা হায়দার মমের হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন। মম তার এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক, দাদা, দাদী ও মুরুব্বিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে সে আরও ভালো ফল করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। আফসানা হায়দার মম বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম-এর নাতনি এবং বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা প্রফেসর আনসার আলী তালুকদার-এর নাতনি। মমের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে তার দাদী অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম অত্যন্ত আনন্দিত এবং তিনি সকলের কাছে মমের জন্য দোয়া কামনা করেন। এই অনুষ্ঠানে টিএমএসএস রিলেজিয়াস কমপ্লেক্সের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, টিএমএসএসের পরিচালক, উপদেষ্টা, উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মমের এমন কৃতিত্বের জন্য পাবনা থেকে পাবনা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর সাংবাদিক আখতারুজ্জামান আখতার এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পাবনা প্রতিনিধি ও টিএমএসএসের উপদেষ্টা এম এ খালেক খান পিভিএম-সেবা তাকে অভিনন্দন জানিয়েছেন। আফসানা হায়দার মমের এই সাফল্য তার পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের শুভকামনা অব্যাহত রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন ও ড.এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মোঃ আঃ হান্নান।
