বগুড়ায় গ্রাম উন্নয়ন কর্ম ও সোনালী ব্যাংকের মধ্যে এনজিও লিংকেজের আওতায় কৃষিঋণের চুক্তি স্বাক্ষর

শেয়ার করুন:

এম এ খালেক খান :

বগুড়ায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক ও সোনালী ব্যাংক পিএলসি এর মধ্যে এনজিও লিংকেজের আওতায় কৃষিঋণ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি কৃষক ও এনজিও সদস্যদের মাঝে কৃষিঋণ সেবা প্রদানের মাধ্যমে কৃষি কর্মকান্ড সম্প্রসারণ ও বহুমুখী ফসল উৎপাদনের মাধ্যমে আয় বৃদ্ধি ও জীবন মান উন্নয়নে এই ঋণ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 
সোনালী ব্যাংক পিএলসি বগুড়া কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার মাহফুজা খাতুন এর সঞ্চালনায় ১নভেম্বর এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সোনালী ব্যাংকপিএলসি এর জেনারেল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডক্টর খন্দকার আলমগীর হোসেন। সোনালী ব্যাংক পিএলসি বগুড়া কর্পোরেট শাখা প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাক’র নির্বাহী পর্ষদের সম্মানিত সভাপতি প্রফেসর আবু হাম্মাদ বাকী বিল্লাহ, সোনালী ব্যাংক পিএলসি ও গাক এর উর্দ্ধতন কর্মকর্তাগন বক্তব্য দেন। এ সময় ব্যবসায়ীগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: