বগুড়ায় গাক কর্তৃক শ্রেষ্ঠ প্রবীণ ও সন্তান সন্মাননা প্রদান অনুষ্ঠিত

শেয়ার করুন:

এম এ খালেক খান পিভিএম :

দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়নাধীন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তান সন্মাননা প্রদান অনুষ্ঠান সম্প্রতি বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ গ্রামের প্রবীণ সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 
গ্রাম উন্নয়ন কর্ম গাকের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ ইব্রাহিম আলীর সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠিত শ্রেষ্ঠ প্রবীণ ও সন্তান সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গাকের সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাকের পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদার।  সম্মাননা প্রদান অনুষ্ঠানে ৫ জন প্রবীণকে শ্রেষ্ঠ প্রবীণ ও ৫ জনকে শ্রেষ্ঠ সন্তান সন্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।অনুষ্ঠানে গাকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,এলাকার নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,সুবিধা ভোগী সদস্য,এলাকার সর্বসাধারণ,বিভিন্ন জনপ্রতিনিধি,সমাজ কর্মী, প্রকল্পের প্রকল্প কর্মকর্তা,কর্মচারী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।এক প্রশ্নের জবাবে সম্মাননা প্রাপ্ত প্রবীণ ও সন্তানগন এমন কাজের জন্য তারা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।তারা আশা প্রকাশ করেন গাক কর্তৃপক্ষ ভবিষ্যতে আরো বেশী সংখ্যক প্রবীণদের মধ্যে এমন কাজের স্বীকৃতি প্রদান অব্যহত রাখুন।

শেয়ার করুন: