এম এ খালেক খান পিভিএম :
বিশ্ব ব্যাংক ও পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক”সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি”প্রকল্পের আওতায় “পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ-প্রকল্পটি বগুড়া জেলাধীন ৩টি উপজেলায় বাস্তবায়ন করছে।প্রকল্পের আওতাধীন উদ্যোক্তাদের কারখানার পরিবেশ উন্নয়ন ও মানসম্মত পণ্য উৎপাদন ও কর্মীর নিরাপত্তা বিষয়ে বগুড়া জেলায় ১০টি মডেল ওয়াকর্শপ ডেভেলপমেন্টের উদ্যোগ গ্রহণ করে।প্রকল্পের আওতায় গত বছর ৫টি আধুনিক পরিবেশ বান্ধব মডেল ওয়ার্কশপ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।এরই ধারাবাহিকতায় ১৮ জুন তারিখে বগুড়ার বনানী গাক টাওয়ার কার্যালয়ে আরও ৫ জন উদ্যোক্তাকে মডেল ওয়ার্কশপ বিনির্মাণে প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৫ লক্ষ টাকা মূলের বিভিন্ন আধুনিক উপকরণ ও সরঞ্জামাদি প্রদান করা হয়।উদ্যোক্তাদের মধ্যে আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেন।তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।অনুষ্ঠানে গাকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,কর্মচারী,সুবিধা ভোগী সদস্য,নানা শ্রেণির মানুষ,গাকের সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম,পরিচালক-এডমিন এন্ড অডিট মোঃ হুমায়ন খালেদ,পরিচালক-আইসিটি এন্ড আরএম মোঃ রায়হানুস সা-আদাত,সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরমান হোসেন,সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার সরদার জিয়া উদ্দিন,প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ সাইফুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আধুনিক মডেল ওয়ার্কশপ বিনির্মাণে গাক-এসইপি প্রকল্পের পক্ষ হতে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী যেমন-ম্যাটিরিয়াল হ্যান্ডলিং ট্রলি,চেইন পুলি,হ্যান্ড গ্রান্ডিং মেশিন,হ্যান্ড ড্রিল মেশিন, মাইক্রোমিটার,ভার্নিয়ার ক্যালির্পাস,মাল্টিফাংশনাল টুলবক্স ও টুলবক্সে ও উপকরণ,ফাস্ট এইড বক্স ও উপকরণ, সেফটি সুরক্ষা সামগ্রী হেলমেট, সেফটি-সু,গামবুট,হ্যান্ড গ্লাভস, গগলস্,এয়ার সাউন্ড প্রটেক্টটর,ডাস্ট মাস্ক,এপ্রোন ইত্যাদি ওয়েস্ট বিন,পানির ফিল্টার,এক্সজাস্ট ফ্যান সহ কারখানা পরিবেশ উন্নয়নে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশিকা ও সাইন সিম্বল প্রদান করা হয়।
