বগুড়ায় গাক আয়োজিত সরকারি,বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন:


এম এ খালেক খান পিভিএম : 
দেশের দারিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের  অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক দেশের বিভিন্ন এলাকায় বহুমুখী  কার্যক্রম বাস্তবায়ন করছে।বিভিন্ন সামাজিক,মানব কল্যাণ ও আর্থ সামাজিক উন্নয়নে গাকের কার্যক্রম এখন দেশব্যাপী বিস্তৃত। বগুড়ার অপার সম্ভাবনাময় লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে সমৃদ্ধ করতে “পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে উদ্যোক্তাদের কৃষি-যন্ত্রপাতি ও লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নয়নে সহযোগিতা প্রদানকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরেরর প্রতিনিধিগণের অংশ গ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালাটি বগুড়ার বনানী গাক টাওয়ার কার্যালয়ের কনফারেন্স হল রুমে ২৪ জুন অনুষ্ঠিত হয়।কর্মশালায় অংশ গ্রহণ করে বগুড়ার পরিবেশ অধিদপ্তর,বিসিক,বিটাক, পলিটেকনিক ইন্সটিটিউট,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বগুড়া পৌরসভা,ইউনিয়ন পরিষদ,বিসিক শিল্প মালিক সমিতি,রেলওয়ে মার্কেট বনিক সমিতি,ধোলাইখাল মার্কেট বনিক সমিতি,বামমা বগুড়া জেলা শাখা সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারীগণ তাদের প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ হতে প্রকল্প বাস্তবায়েনে সহযোগিতা প্রদান সহ লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে সমৃদ্ধ করতে বিভিন্নরকম পরামর্শ প্রদান করেন।বগুড়ার কারখানাগুলো স্মার্ট করে গড়ে তোলা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে দক্ষ কর্মসংস্থানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় ও পরিচালনায় কর্মশালার উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গাকের  সমন্বয়কারী কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ জিয়া উদ্দিন সরদার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকের সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের পরিবেশ অফিসার মোঃ সম্রাট আলী,ডকুমেন্টেশন অফিসার মোঃ শাখাওয়াৎ হোসেন, টেকনিক্যাল অফিসার হাসান সাদিক,প্রকিউরমেন্ট অফিসার মোঃ মাসুদ রানা ও সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ-প্রকল্পের আওতায় মান সম্পন্ন পণ্য উৎপাদন,কারখানার পরিবেশ উন্নয়ন ও শ্রমিক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত কল্পে গাক“সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি” প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।মাঠ পর্যায়ে প্রকল্পরে কার্যক্রম বাস্তবায়ন ও গতিশীল করার লক্ষ্যে বগুড়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণের অংশ গ্রহণে কর্মশালাটি আয়োজন করা হয়।এ সময় বিভিন্ন সরকারি,বেসরকারি বিভাগের প্রতিনিধি,এনজিও কর্মী,সুবিধাণোগী সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: