বগুড়ায় কৃষিবিদ কর্তৃক গাক কার্যক্রম পরিদর্শন

শেয়ার করুন:


এম এ খালেক খান পিভিএম : 
ঢাকার সিনিয়র কৃষিবিদের একটি প্রতিনিধি দল বগুড়ার বনানীর গাকের প্রধান কার্যালয় সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।ঢাকা থেকে আগত সিনিয়র কৃষিবিদ প্রফেসর ড.গোলাম শাহি আলম বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিল ও গাকের উপদেষ্টা, কৃষিবিদ আবদুল্লাহ আল বাকী সাবেক পরিচালক,বিএডিসি, কৃষিবিদ সাইফুল ইসলাম খান চৌধুরী সাবেক পরিচালক চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং  কৃষিবিদ জামাল আহমেদ চৌধুরী সাবেক ব্যবস্থাপক বাংলাদেশ চা বোর্ড এরা ১৩ থেকপ ১৪ জুন বগুড়ার গাকের প্রধান কার্যালয়,গাক চক্ষু হাসপাতাল, জি-গ্যালোরসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শনকারী দল গাকের সাবিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে ভূয়সী প্রশংসা করেন।পরিদর্শনকারী দলের সদস্যরা গাকের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। ঢাকা থেকে আগত সিনিয়র কৃষিবিদগন গত সন্ধায় বগুড়ায় পৌঁছালে বগুড়া জেলা পুলিশ সুপার কৃষিবিদ সুদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল কৃষিবিদ পরিদর্শনকারী দলকে স্বাগত জানান।কৃষিবিদগন গাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাকের সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম,পরিচালক প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা,মোঃ হুমায়ুন খালেদ,পরিচালক মনিটরিং ও রিভিউ,হজকিল মোঃ আবু হাসান,পরিচালক মেডিকেল ডাঃ এইচ.এস.এম.রেজাউন্নবী ও পরিচালক এসএমএপি মোঃ আবু রায়হান মিয়া প্রমুখ।এ সময় গাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারী,নানা শ্রেণির মানুষ,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: