বগুড়া।য় টিএমএসএস জোন প্রধান সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত।

শেয়ার করুন:
  1. দেশের শীর্ষ স্থানীয় ও আন্তজার্তিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র বার্ষিক জোন প্রধান সম্মেলন-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান বগুড়ার ফাইভ স্টার হোটেল মম-ইন-এ অনুষ্ঠিত হয়েছে বগুড়ার ফাইভ স্টার হোটেল মম-ইন-এ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ জুলাই দুই দিনব্যাপী এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম তৃণমূল পর্যায়ে কর্মরত জোন প্রধানদের ভূয়সী প্রশংসা করেন এবং সংস্থার সেবামূলককার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। টিএমএসএস এর সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম আরও বলেন,টিএমএসএস লাভের উদ্দেশ্যে নয়, বরং সেবার মানসিকতা নিয়ে সারা দেশে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি জোন প্রধানদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, তাদের অক্লান্ত পরিশ্রমেই সংস্থার লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে। সম্মেলনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা,ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলা ও সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মোঃ সোহরাব আলী খান আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে টিএমএসএস নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি জোন প্রধানদের সংস্থার মাঠ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আখ্যায়িত করেন। সম্মেলনে মাইক্রোফাইন্যান্স, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা সহ টিএমএসএস-এর বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন প্রকল্প গ্রহণ এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। সম্মেলনে টিএমএসএসের উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতাউর রহমান, পরামর্শক মোছাঃ আয়শা বেগম, উপনির্বাহী পরিচলক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, সেক্টর প্রধান  ফয়জুন নাহার, মোঃ জাহিদুর রহমান, পরিচালক মোছাঃ শাহাজাদী বেগম, জিজি এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান, পরিচালক মোঃ আবুল বাসার ভূইঁয়া, মোঃ মওদুদ উল ইসলাম ও খুলনা ডোমেইন প্রধান পরিচালক শ্রী শুভাশিস সাহা প্রমুখ বক্তব্য দেন। বক্তারা টিএমএসএস-এর সামাজিক ও মানবিক কার্যক্রমগুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং নতুন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা কর্মকর্তাদের ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। একই সাথে টিএমএসএস সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
    এই সম্মেলনে সারা দেশের ৫১ জন জোন প্রধান, উপপরিচালক মোঃ শাফি পারভেজ, প্রিন্সিপাল ডেকা মোঃ আব্দুল মান্নান, টিএমএসএস-এর উর্ধ্বতন কর্মকর্তাসহ নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। টিএমএসএস কর্তৃপক্ষ আশা করেন এই সম্মেলন সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। দুই দিন ব্যাপী সম্মেলনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমএসএস’র পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম।

শেয়ার করুন: