পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।।
উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৫, চট্টগ্রাম ডোমেইনের অধীন ফেনী জোন কর্তৃক আয়োজিত টিএমএসএসের নব নিযুক্ত মাঠকর্মীদের ওয়াশ বিষয়ক ট্রেনিং কর্মশালা ১৭/৬/২২ তারিখ ফেনী জোন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ট্রেনিং কর্মশালায় ফেনী জোনের জোন প্রধান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্ত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের চট্টগ্রাম ডোমেইন প্রধান শুভাশীষ সাহা।প্রধান অতিথি তাঁর বক্তব্যে ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের কার্যক্রমকে আরো গতিশীল রাখতে উপস্থিত সবাই কে সচেতন থাকার জন্য আহবান জানান।তিনি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য পরামর্শ দেন।বিশেষ অতিথি হিসাবে ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম,চট্টগ্রাম বিভাগের ট্রেনিং কো-অর্ডিনেটর তাজউদ্দিন আহমদ উপস্থিত থেকে প্রোগ্রাম সম্পর্কে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। তিনি বলেন,মানুষকে স্বাস্থ্য সচেতন করা আমাদের নৈতিক দায়িত্ব,সমাজের যেসকল মানুষ এখনও নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সেবার বাইরে রয়েছে তাদেরকে প্রোগ্রাম সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করে স্বাস্থ্য সচেতন করতে হবে।এ কাজটি যথাযথ করতে পারলে প্রোগ্রামের কাজের পাশাপাশি ঋণের চাহিদা সৃষ্টি হবে,ফলে প্রোগ্রাম আরো গতিশীল হবে।”
উক্ত ট্রেনিংয়ে প্রশিক্ষক হিসাবে আলোচনা করেন জোন প্রধান মোঃ শহিদুল ইসলাম ও ফেনী এরিয়া প্রধান মোঃ আবদুস সাত্তার।সারাদিন ব্যাপী ট্রেনিং কর্মশালায় নতুন নিয়োগ প্রাপ্ত ২১জন মাঠ কর্মী অংশ নেয়।
আব্দুল খালেক পিভিএম
১৭/৬/২২
