ফরিদপুরে টিএমএসএস সদস্যের মৃত্যু পরবর্তী বীমার টাকা ফেরত প্রদান

শেয়ার করুন:

 
এম এ খালেক খান : 
বগুড়া জেলার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-৮ বরিশাল ডোমেইনের আওতাধীন পরিচালিত ফরিদপুর জেলার,ফরিদপুর জোনের,ফরিদপুর অঞ্চল নিয়ন্ত্রিত গোয়ালন্দ শাখা কর্তৃক আয়োজিত গোয়ালন্দ শাখার সদস্যের মৃত পরবর্তী সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান অনুষ্ঠান ১৪ আগস্ট গোয়ালন্দ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টিএমএসএসের গোয়ালন্দ শাখার,শাখা প্রধান মোঃ সাফি মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান করেন টিএমএসএসের ফরিদপুর অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি এ এলাকায় কার্যক্রম জোরদার করনের আহবান জানান। তিনি কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যদের মধ্যে ঋণ বিতরণ,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগের উপর আলোচনা করেন। তিনি টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তিনি খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন, টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকা নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি সদস্যদের ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয় ও আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে টিএমএসএসের ফরিদপুর অঞ্চলের,গোয়ালন্দ শাখার সদস্য মোছাঃ রাফিয়া খাতুনের মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক দাবীকৃত বীমার ৬০ হাজার টাকা তার স্বামী মোঃ আদু শেখের নিকট ফেরত প্রদান করা হয়। অনুষ্ঠানে টিএমএসএসের গোয়ালন্দ শাখার ফিল্ড সুপার ভাইজার মোঃ কামরুল ইসলাম ও হিসাব কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বীমার টাকা ফেরত প্রদান অনুষ্ঠানে টিএমএসএসের শাখা কর্মকর্তা, মৃত্যু সদস্যের ছেলে,সুবিধাভোগী সদস্য,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: