আব্দুল খালেক খান ।।
পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে গতকাল ২২/৩/৩২ মার্চ শিক্ষার্থীদের পার্সোনাল হেল্থ হাইজিং বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়। হ্যাপি ড্রিমস ফর ইয়োথ পাবনা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম সির রাজশাহী অঞ্চলের সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাবনার পি ডি সি হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ সায়েদা জহুরা লিজা। বিশেষ অতিথি ছিলেন দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শবনম মুস্তারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি মোঃ ছানাউল্লা খান রাজু। অনুষ্ঠানটির সাবিক সহযোগীতা করেন এস এম সি। এ ক্যাম্প অনুষ্ঠানে দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে হুমায়ুন কবির বিশ্বাস, কাউসার সরদার, বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী, এস এম সি’র স্টাফ ও টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক মোঃ আঃ খালেক খান পিভিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
