প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগমের ফুলেল শুভেচ্ছা

দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র আজীবন সদস্য মীর লাবনী আক্তারের জীবনসঙ্গী
শেয়ার করুন:

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগমের ফুলেল শুভেচ্ছা
এ কে খান :
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র আজীবন সদস্য মীর লাবনী আক্তারের জীবনসঙ্গী ও অত্র সংস্থার সার্বিক বরেণ্য উপদেষ্টা, বগুড়ার কৃতিসন্তান এবং তৃণমূল থেকে উঠে আসা উন্নয়ন বিশেষজ্ঞ অধ্যক্ষ মীর শাহে আলম’র সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে নানা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে অধ্যক্ষ মীর শাহে আলম বিএনপি সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার সৌজন্য সাক্ষাৎ পরবর্তী আয়োজিত এ সংলাপে দেশের নানা উন্নয়ন কার্যক্রম, তৃণমূল জনগোষ্ঠীর ক্ষমতায়ন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক অগ্রগতি এবং বগুড়ার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মীর শাহে আলম তাঁর বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায় থেকে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বগুড়াকে একটি মডেল উন্নয়ন জেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। সংলাপ শেষে টিএমএসএস’র নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম মাননীয় প্রতিমন্ত্রীকে টিএমএসএস ও তার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম বলেন, বর্তমান সরকারের নানা উন্নয়ন ভাবনার সঙ্গে টিএমএসএস সবসময় অংশীদার হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে একযোগে কাজ করবে। উল্লেখ্য, অধ্যক্ষ মীর শাহে আলম দীর্ঘ তিন দশক পর বগুড়া থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের তৃণমূল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে টিএমএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: