প্রতরনার দায়ে ভাতিজা-ভাগিনার সাথে কোনো যোগাযোগ নেই মল্লিকা খাতুন
ঢাকা.বুধবার ২৩ জুলাই২০২৫:
আমি মোছা: মল্লিকা খাতুন, ব্যক্তিগত কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করে আসছি। আমার স্থায়ী ঠিকানা: গ্রাম-পবন তাইড়, পো: ডাকবাংলা বাজার, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা।
সাম্প্রতি বিভিন্ন লোকজন ও বিভিন্ন মাধ্যমে জানিতে পারলাম আমার ভাইয়ের ছেলে (ভাতিজা) মো: আরিফুল ইসলাম পাপ্পু ও আমার বোনের ছেলে (ভাগিনা) মো: সুইট মিয়া, স্থায়ী ঠিকানা: গ্রাম-আকন্দপাড়া, পো: ডাকবাংলা বাজার, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা । এরা দুই জনসহ নাম না জানা আরো বেশ কয়েক জন ওদের সাথে আছে যাদের নাম জানি না এমনকি আমি তাদের চিনি না। ওরা সবাই মিলি বিভিন্ন লোক জনের নিকট থেকে আমার নাম এবং মোবাইল নম্বর দিয়ে চাকুরি দেয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা নিয়ে থাকে অথচ এ ব্যবপারে আমি কিছু জানি না।
আমি ছোট চাকুরি করি । আমার কোনো রকম কোনো পদে চাকুরি দেয়ার ক্ষমতা আমার নেই বা হবে না। এমতবস্থায় এসব প্রতারক ভাতিজা-ভাগিনাদের সাথে আমার কোন যোগাযোগ রাখিনা বা করিনা। এরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করে থাকলে এর দায় দায়িত্ব তাদের, আমার নয় এবং সবাইকে এদের প্রলোভন/প্রতারনা থেকে সাবধান থাকার অনুরোধ রইলো।
স্বাক্ষরিত
২৩.০৭.২৫
মোছা: মল্লিকা খাতুন
ব্যক্তিগত কর্মকর্তা
ভূমি মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়
ঢাকা।
