পৌর কাউন্সিলরদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন

শেয়ার করুন:

ishurdi-manobbondon-14-m

পৌর কাউন্সিলরদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পৌর কাউন্সিলর এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাবনা জেলার ৯টি পৌরসভার কাউন্সিলররা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জনি, সহ-সাংগাঠনিক সম্পাদক ফরহাদ হোসেন জোয়াদ্দারসহ অনেকে।

বক্তারা ‘ক’ শ্রেণীর পৌরসভাভূক্ত কাউন্সিলরদের ২৫ হাজার টাকা, ‘খ’ শ্রেণীর ২০ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণীর কাউন্সিলরদের ১৫ হাজার টাকা সম্মানী ভাতা নির্ধারণের দাবি জানান। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *