পুলিশের মহাপরিদর্শকের সাথে টিএমএসএস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:

এ কে খান :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ মহাপরিদর্শক উত্তরবঙ্গের কৃতি সন্তান মোঃ ময়নুল ইসলাম এনডিসি’র সাথে তাঁর ঢাকার অফিস কার্যালয়ে টিএমএসএসের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক  অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম। টিএমএসএস প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন টিএমএসএসের আজীবন সদস্য মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান লায়ন ডাঃ মোঃ আলমগীর মতি ও বিএনপি নেতা টিএমএসএসের আজীবন সদস্য মোঃ মঈনুল ইসলাম শামীম প্রমুখ। তারা আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করে দেশের চলমান আইনশৃঙ্খলা বিষয়ের উপর গ্রামীণ ভাবনা ও প্রত্যাশা সংক্রান্ত দিক নিয়ে আলোচনা করেন।
টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম মানবিক সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠা এর নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে পুলিশ মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলামকে অবহিত করেন। বগুড়ার টিএমএসএস পরিচালিত ফাইভ স্টার হোটেল মম-ইন এর সন্নিকটে টিএমএসএস কর্তৃক পুলিশ বাহিনীকে প্রদত্ত ১১৫ শতক জমি ও বগুড়ার পুলিশ প্লাজায় ৭o৫ বর্গফুট বিপণন স্পেসের সঠিক ব্যবহার সম্পর্কে ডক্টর হোসনে আরা বেগম পুলিশ মহাপরিদর্শক কে অবহিত করেন। তিনি টিএমএসএসের অনুকূলে তা ব্যবহার সংক্রান্ত আবেদন শেষে টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম পুলিশের মহাপরিদর্শক মোঃ ময়নুল ইসলাম কে উত্তরাঞ্চলসহ বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিস ও টিএমএসএসের নানা সামাজিক কার্যক্রম পরিদর্শনের আহবান জানালে তিনি বিশেষ কোন এক সময়ে বগুড়ার টিএমএসএস কার্যক্রম পরিদর্শন করার সম্মতি জানান। পরে  টিএমএসএসে নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম আইজিপি মহোদয়কে টিএমএসএসের প্রকাশনা ও প্রস্তাবনা সম্বলিত একটি পুস্তক হস্তান্তর করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: