হবিগঞ্জ প্রতিনিধি: সংসদ সদস্য পদে নির্বাচনে হেরে যাওয়ার পর সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী পুনরায় সুপ্রীম কোর্টে আইন পেশা শুরু করেছেন।
রবিবার (১৪ জানুয়ারি) সুপ্রীম কোর্টে তিনি পুনরায় যোগদান করেন। প্রতিমন্ত্রীর পদ পাওয়ার পর সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে তিনি সাসপেন্ড ছিলেন। আইন অনুযায়ী, মন্ত্রী বা প্রতিমন্ত্রী হলে আইন পেশাতে থাকা যায় না।
এডভোকেট মাহবুব আলী দীর্ঘ পাঁচ বছর পর সুপ্রীম কোর্টে যোগদান করে নিজের মন্ত্রী থাকাকালীন অভিজ্ঞতা শেয়ার করেছেন। সহকর্মীদের সাথে এমপি ও মন্ত্রীর চেয়ারে থাকাবস্থায় অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি মতামতও নিয়েছেন।
