পিরোজপুর জেলায় আনসার ভিডিপি’র সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেয়ার করুন:

এম এ খালেক খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যালয়ে ৬০ দিন মেয়াদি সেলাই,ফ্যাশন ডিজাইন ও নকশিকাঁথা তৈরি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ২২ জুন অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের,রেঞ্জ পরিচালক  মোঃ আশরাফুল আলম বিএএমএস।তিনি বলেন মানুষের কর্মজীবনে উন্নয়ন করতে হলে প্রশিক্ষনের বিকল্প নেই।তিনি আরো বলেন যে কোন প্রশিক্ষণ মানুষের জীবনকে বদলে দেয়।তিনি বলেন ৬০ দিন মেয়াদি যারা এ প্রশিক্ষণ গ্রহন করেছো তারা প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আথসামাজিক উন্নয়ন প্রয়োগ করতে আহবান জানান।তিনি আরো বলেন তোমরাই সরকারের উন্নয়ন কর্মী হিসাবে গ্রাম পর্যায়ে কাজ করবে।তিনি বলেন সারা দেশের আনসার ভিডিপি সংগঠন সদস্যদের বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র পিরোজপুর জেলা কমান্ড্যান্ট ও জেলার বিভিন্ন উপজেলা আনসার ভিডিপি  কর্মকর্তা প্রমুখ বক্তব্য দেন।পিরোপুর জেলা কর্তৃক সেলাই,ফ্যাশান ডিজাইন ও নকশিকাঁথা তৈরি প্রশিক্ষণের ৬০ দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তা,কর্মচারী,উপজেলা প্রশিক্ষক পুরুষ,মহিলা,সুবিধাভোগী সদস্য,ইউনিয়ন দলপতি,দলনেত্রী,নানা শ্রেণির মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।পরে প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষণ সামগ্রী,ভাতা ও সনদ পত্র বিতরণ করা হয়।    

শেয়ার করুন: